প্রকাশিত: Thu, Mar 2, 2023 11:39 AM আপডেট: Thu, Jul 23, 2026 5:10 PM
এ মাসেই শেষ হবে পদ্মা সেতুতে রেল বসানোর কাজ, চলবে গ্যাংকার
ইমরুল শাহেদ: ক্রমশই দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু রেলওয়ে। এর মধ্যেই শেষ হয়েছে, মাওয়া ও জাজিরা প্রান্তের ৫ হাজার ৪শ’ মিটার পাথরবিহীন রেলপথ ঢালাইয়ের কাজ। ৭টি মুভমেন্ট জয়েন্টের কাজও শেষ।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। রেল লিংক প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে - ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর। ২০২৪ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফজাল হোসেন জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতুর সাড়ে পাঁচ কিলোমিটার রেল স্ল্যাব ট্রাক বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মূল সেতুর অগ্রগতি ৯০ ভাগ। আর ভাঙ্গা-মাওয়া অংশের অগ্রগতি ৯২ শতাংশের ওপরে। মূল সেতুতে অবশিষ্ট মুভমেন্ট জয়েন্ট আর ৭৫০ মিটার স্ল্যাব ট্রাকের কাজ চলছে জোরেশোরে। ২০ মার্চের মধ্যেই সেতুতে রেল বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। এরপর আমরা ট্রায়াল রান করবো আমাদের গ্যাংকার দিয়ে।
প্রকল্প পরিচালক আরো জানান, সেতুতে রেল বসানোর কাজ শেষ হয়ে গেলেই মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত লাইন রেল চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। ঢাকা থেকে মাওয়া অংশের কাজ জুলাই-আগস্ট নাগাদ শেষ হয়ে যাবে বলে জানান তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী